QH Logo
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিক কথা

বর্তমানে বিশ্বজুড়ে বাংলা ভাষায় পবিত্র কুরআন ও হাদিস বিষয়ক অনেক ওয়েবসাইট রয়েছে। তবে অধিকাংশ সাইটেই তথ্য খোঁজা, পাঠে সহজতা ও গবেষণার উপযোগিতা সীমিত। এই প্রেক্ষাপটে, একটি সহজ, সুসংগঠিত ও ব্যবহারবান্ধব ওয়েবসাইটের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এই ওয়েবসাইটে পবিত্র কুরআন ও হাদিস এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে যেকোনো বিষয় দ্রুত খুঁজে পাওয়া যায়। কুরআন বা হাদিসের কোথায়, কোন বিষয়ে কী বলা হয়েছে—তা সার্চ করলেই সহজেই পাওয়া যাবে। বিশেষভাবে, কুরআনে বর্ণিত কোন বিষয়গুলো ফরজ বা অবশ্য পালনীয়—তা নিয়ে একটি সহজবোধ্য তালিকাও এখানে দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত সেসব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারেন। এছাড়া, পবিত্র কুরআনের বাংলা অনুবাদ সংযুক্ত করা হয়েছে, যাতে পাঠকেরা এর মর্মার্থ সহজে বুঝতে ও তা বাস্তব জীবনে অনুসরণ করতে পারেন। কেননা কুরআনের সঠিক ব্যাখ্যা ও তা অনুধাবন করা মুসলিম জীবনের অপরিহার্য অংশ। এই ওয়েবসাইটের মানোন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ্য একটাই—পবিত্র কুরআন ও হাদিসের বাণী সকলের নিকট সহজভাবে পৌঁছে দেওয়া। গবেষণাকে সহজ করা। (পরীক্ষামূলক)

৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৫৪. আল-কামার
(৫৫) যোগ্য আসনে, সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহর সান্নিধ্যে।
فِیۡ مَقۡعَدِ صِدۡقٍ عِنۡدَ مَلِیۡکٍ مُّقۡتَدِرٍ
৫৫. আর-রাহমান
(১) দয়াময় আল্লাহ!
اَلرَّحۡمٰنُ
(২) তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন।
عَلَّمَ الۡقُرۡاٰنَ
(৩) তিনিই সৃষ্টি করেছেন মানুষ।
خَلَقَ الۡاِنۡسَانَ
(৪) তিনিই তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে।
عَلَّمَهُ الۡبَیَانَ
(৫) সূর্য ও চাঁদ আবর্তন করে নির্ধারিত কক্ষপথে।
اَلشَّمۡسُ وَ الۡقَمَرُ بِحُسۡبَانٍ
(৬) ‘তারকা ও বৃক্ষ উভয়ে (আল্লাহকে) সাজদাহ করে।
وَّ النَّجۡمُ وَ الشَّجَرُ یَسۡجُدٰنِ
(৭) তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদন্ড –
وَ السَّمَآءَ رَفَعَهَا وَ وَضَعَ الۡمِیۡزَانَ
(৮) যাতে তোমরা ভারসাম্য লংঘন না কর।
اَلَّا تَطۡغَوۡا فِی الۡمِیۡزَانِ
(৯) ওযনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং মিযানে কম করনা।
وَ اَقِیۡمُوا الۡوَزۡنَ بِالۡقِسۡطِ وَ لَا تُخۡسِرُوا الۡمِیۡزَانَ