QH Logo
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিক কথা

বর্তমানে বিশ্বজুড়ে বাংলা ভাষায় পবিত্র কুরআন ও হাদিস বিষয়ক অনেক ওয়েবসাইট রয়েছে। তবে অধিকাংশ সাইটেই তথ্য খোঁজা, পাঠে সহজতা ও গবেষণার উপযোগিতা সীমিত। এই প্রেক্ষাপটে, একটি সহজ, সুসংগঠিত ও ব্যবহারবান্ধব ওয়েবসাইটের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এই ওয়েবসাইটে পবিত্র কুরআন ও হাদিস এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে যেকোনো বিষয় দ্রুত খুঁজে পাওয়া যায়। কুরআন বা হাদিসের কোথায়, কোন বিষয়ে কী বলা হয়েছে—তা সার্চ করলেই সহজেই পাওয়া যাবে। বিশেষভাবে, কুরআনে বর্ণিত কোন বিষয়গুলো ফরজ বা অবশ্য পালনীয়—তা নিয়ে একটি সহজবোধ্য তালিকাও এখানে দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত সেসব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারেন। এছাড়া, পবিত্র কুরআনের বাংলা অনুবাদ সংযুক্ত করা হয়েছে, যাতে পাঠকেরা এর মর্মার্থ সহজে বুঝতে ও তা বাস্তব জীবনে অনুসরণ করতে পারেন। কেননা কুরআনের সঠিক ব্যাখ্যা ও তা অনুধাবন করা মুসলিম জীবনের অপরিহার্য অংশ। এই ওয়েবসাইটের মানোন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ্য একটাই—পবিত্র কুরআন ও হাদিসের বাণী সকলের নিকট সহজভাবে পৌঁছে দেওয়া। গবেষণাকে সহজ করা। (পরীক্ষামূলক)

৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৫৩. আন-নাজম
(৪৭) আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই।
وَ اَنَّ عَلَیۡهِ النَّشۡاَۃَ الۡاُخۡرٰی
(৪৮) আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।
وَ اَنَّهٗ هُوَ اَغۡنٰی وَ اَقۡنٰی
(৪৯) আর এই যে, তিনি ‘শি’রা’ নক্ষত্রের মালিক।
وَ اَنَّهٗ هُوَ رَبُّ الشِّعۡرٰی
(৫০) এবং এই যে, তিনিই প্রথম ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন।
وَ اَنَّهٗۤ اَهۡلَکَ عَادَۨ ا الۡاُوۡلٰی
(৫১) এবং সামূদ সম্প্রদায়কেও, কেহকেও তিনি বাকী রাখেননি।
وَ ثَمُوۡدَا۠ فَمَاۤ اَبۡقٰی
(৫২) আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও; তারা ছিল অতিশয় যালিম ও অবাধ্য।
وَ قَوۡمَ نُوۡحٍ مِّنۡ قَبۡلُ ؕ اِنَّهُمۡ کَانُوۡا هُمۡ اَظۡلَمَ وَ اَطۡغٰی
(৫৩) উৎপাটিত আবাস ভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন।
وَ الۡمُؤۡتَفِکَۃَ اَهۡوٰی
(৫৪) ওকে আচ্ছন্ন করল কি সর্বগ্রাসী শাস্তি!
فَغَشّٰهَا مَا غَشّٰی
(৫৫) তুমি তোমার রবের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکَ تَتَمَارٰی
(৫৬) অতীতের সতর্ককারীদের ন্যায় এই নাবীও এক সতর্ককারী;
هٰذَا نَذِیۡرٌ مِّنَ النُّذُرِ الۡاُوۡلٰی